সখীপুরকে হারিয়ে মির্জাপুর প্রেসক্লাব সেমিফাইনালে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫২

টাঙ্গাইলে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সখীপুর প্রেসক্লাবকে হারিয়েছে মির্জাপুর প্রেসক্লাব। এ জয়ে সেমিফাইনালে উঠে গেলো মির্জাপুর প্রেসক্লাব । টাঙ্গাইল স্টেডিয়ামে শুক্রবার আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সীমিত ওভারের এই খেলায় টসে জিতে প্রথমে সখীপুর প্রেসক্লাব চার উইকেটে ১৩২ রান তোলে। অলআউট হয়। জবাবে মির্জাপুর প্রেসক্লাব ৭ উইকেটে হাতে রেখে বিজয় লাভ করে।   

আরো পড়ুন: ব্যারিস্টার রাজ্জাকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি: জামায়াত সেক্রেটারি

টাঙ্গাইল আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠে জেলা প্রতিনিধি মো. ইফতেখারুল অনুপম জানান, টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই আয়োজন। টাঙ্গাইলের ১০টি উপজেলার প্রেসক্লাবের সমন্বয়ে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

ইত্তেফাক/অনি