পিস্তল, শুটার গানসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি, ম্যাগাজিনসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তার হওয়া শাহাবাজপুর ইউপি সদস্য সনাউল ইসলাম (৪৪)  সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাবের একটি  দল সোনামসজিদ বালিয়াদিঘী গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. সেনাউল ইসলাম মেম্বারকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি শুটার গান, ৩ রাউন্ড শুটার গানের গুলি, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ডসহ গ্রেপ্তার করে। 

আরো পড়ুন: জমে উঠেছে বেরোবির বইমেলা

সনাউল দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে  প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ইত্তেফাক/অনি