রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/বিএএফ
