সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (৫৫), তোজাম হোসেন (৪৫) ও আব্বাস আলী (২৫) । 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা মহাসড়কের চণ্ডিদাস গাঁতী চালা বটতলা এলাকায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান চাপা দেয় জেনিন পরিবহনের যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান । গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী তোজাম হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন: কলকাতায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

অপরদিকে, শুক্রবার সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আমবাড়িয়ায় ট্রাক চাপায় আব্বাস আলী নামে এক ভ্যান চালক মারা গেছেন।

ইত্তেফাক/অনি