বার্ষিক ৫ কোটি টাকার বেশি রাজস্ব প্রদান করে এমন প্রতিষ্ঠানগুলোতে সফটওয়্যার ব্যবহারের জন্য ১১টি দেশীয় প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গত বৃহস্পতিবার এনবিআর -এর নিজস্ব ওয়েবসাইটে তাদের তালিকভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানগুলো এনবিআর -এর নির্বাচিত সফটওয়্যারগুলো বিক্রি করতে পারবে এবং লেনদেনের তথ্য রাখতে পারবে।
এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর যে সকল প্রতিষ্ঠান বার্ষিক ৫ কোটি টাকার বেশি লেনদেন করে এমন প্রতিষ্ঠানগুলোতে ভ্যাট প্রক্রিয়াকরণ সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সফটওয়্যারগুলো ব্যবহার বাধ্যতামূলক হয়। তবে, যোগ্য সফটওয়্যার সংস্থা নির্বাচন বিলম্বিত হওয়াতে সফটওয়্যার ব্যবহারের বিষয়ে কঠোর হতে পারেনি এনবিআর।
ভ্যাট প্রক্রিয়াকরণ কার্যে ব্যবহার উপযোগী ২৭টি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ১১টি সফটওয়্যার প্রতিষ্ঠানকে নির্বাচন করে এনবিআর যারা এনবিআর এর নির্বাচিত সফটওয়্যারগুলো সরবরাহ করবে।
নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউওয়াই সিস্টেমস লি., ইনোভিয়া টেকনোলজিস লি. ধ্রুপদি টেকনো কনসোর্টিয়াম লি., ডিভাইন আইটি লি., সিম্ফনি সফটটেক লি., বেস্ট বিজনেস বন্ড লি., সিএসএল সফটওয়্যার রিসোর্সেস লি., এলাইড ইনফরমেশন টেকনোলজি লি., এবং যুবসফট ইনফরমেশন সিস্টেমস লি. ।
এনবিআর কর্তৃক গত বছর সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী, ব্যবসায়িক কার্যে ব্যবহার্য অ্যাকাউন্টের বইগুলো ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করবে এবং সংরক্ষিত তথ্য এনবিআর -এর প্রয়োজনে তা সরবরাহ করবে।
বার্ষিক ৫ কোটি টাকার কম লেনদেন হয় এমন প্রতিষ্ঠানগুলো চাইলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবে। তবে যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে নিজস্ব সফটওয়্যার ব্যবহার করছে তাদেরকে এনবিআর -এর নির্দেশনা মোতাবেক তা হালনাগাদ করতে হবে।
সফওয়্যারগুলো এনবিআর -এর অটোমেশন সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে অবশ্যই ক্রয়-বিক্রয়ের তথ্য, বর্তমান অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যসহ সংশ্লিষ্ট সকল তথ্য থাকতে হবে। এছাড়াও অভিযোগ ও প্রিন্টিং সুবিধা থাকতে হবে। ভ্যাট কর্মকর্তাদের বিভিন্ন পরীক্ষা ও অডিটের এক্সেস থাকতে হবে।
ভ্যাট পেমেন্ট সফটওয়্যার নিয়ে সম্প্রতি কথা হয়েছে ডিভাইন আইটি লি. এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ ফখরুল হাসান রাসেল-এর সঙ্গে। তিনি তার প্রতিষ্ঠানের কার্যক্রম বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘ডিভাইন আইটি একটি সফওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। ২০০৫ সাল থেকেই দেশে ও দেশের বাইরে এই কোম্পানিটি সুনামের সঙ্গে কাজ করে আসছে। দেশেই আমাদের ৪টি অফিস রয়েছে, যা সব মিলিয়ে ২০ হাজার বর্গফুট হবে। আপাতত আমাদের এখানে ১৩০ জনের বেশি লোকবল কাজ করছে। কপিরাইট প্রোডাক্ট ৯টি ও ট্রেডমার্ক প্রোডাক্ট ৬টিসহ বর্তমানে আমাদের ২৬টি সেবা চালু রয়েছে।’
ডিভাইন আইটি লি.
বাংলাদেশের একমাত্র এপিক্টা অ্যাউয়ার্ড প্রাপ্ত ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান
প্রধান ৫টি সিএমএমআই সনদ প্রাপ্ত কোম্পানিগুলোর একটি
বেসরকারি সটওয়্যার টেকনোলজি পার্ক প্রাপ্ত খেতাব অর্জনকারী প্রতিষ্ঠান
আইএসও ২৭০০১ ও আইএসও ৯০০১ অর্জনকারী প্রতিষ্ঠান।
