গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তরুণ চিত্রশিল্পী, দৈনিক বাংলা পত্রিকার শিল্প সম্পাদক জ.ই সুমনের প্রথম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী রহুল আমিন কাজল। এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান । সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রবীণ সদস্য আজিম উদ্দিন মাস্টার।
