নাইন্দার হাওরে মত্স্য আহরণ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০

ছাতকে নোয়ারাই ইউনিয়নের বড় নাইন্দার হাওর চাকুয়া গ্রুপ জলমহালে মত্স্য আহরণ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার প্রতিপক্ষরা জলমহাল থেকে মাছ আহরণের উদ্দেশ্যে বিলের পানি নিষ্কাশন করতে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। নীতিমালা উপেক্ষা করে গত ৭ ফেব্রুয়ারি বড় নাইন্দার হাওর চাকুয়া গ্রুপ জলমহালে মত্স্য আহরণ করার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাগ্রহণকারী সমিতির সদস্যবৃন্দ।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী অভিযোগকারীদের ডেকে এনে বিষয়টি প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করার কথা বলেন।