আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া আগামী ২১ ফেব্রুয়ারি চীনে যাচ্ছেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে ‘সমসাময়িক বিশ্ব রাজনীতি’ শীর্ষক সেমিনারে তিনি যোগদান করবেন। ২৫-২৭ ফেব্রুয়ারি এই সেমিনার অনুষ্ঠিত হবে।
