বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ: বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, বিকাল সাড়ে ৩টা, জাতীয় জাদুঘর।
ব্লাইন্ড এ্যাডুকেশন এন্ড রিহেবিলিট্যাশন ডেভেলপমেন্ট অরগানাইজেশন (বার্ডো): দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে ‘পীস এন্ড হারমনি’ শীর্ষক গ্রন্থের পরিচিতি অনুষ্ঠান, সকাল ১১টা, বার্ডো সেমিনার কক্ষ, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর।
ভাষা-আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর: ‘ভাষাসংগ্রামী মিলনমেলা’, সকাল ১১টা, বে’স পার্ক হাইটস, ধানমন্ডি।
কাজী আরেফ পরিষদ: কাজী আরেফ আহমেদ স্মরণে আলোচনা সভা, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ: বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা, সকাল ১০টা, বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি।
হাক্কানী মিশন বাংলাদেশ: ‘সত্য প্রতিষ্ঠায় জাতিকে উদ্বুদ্ধ করার এখনই সময়’ শীর্ষক সেমিনার, সকাল ১০টা, মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ: নির্মাণ শ্রমিকদের পেনশন স্কিম চালুর দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
