আজ সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং দৈনিক নিউনেশনের প্রাক্তন সম্পাদক মোতাহার হোসেন সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শনিবার তার নিজ গ্রাম শিবচর উপজেলার বাহাদুরপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী সবাইকে উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে।