চলমান আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মেসি-পগবা দুইজনের সামনেই আছে অখণ্ড অবসর। ছুটি কাটানোর উদ্দেশ্যে দুইজনেই চলে গিয়েছিলেন দুবাইয়ে। সেখানে এক জনপ্রিয় তুর্কি স্টেক হাউজ ‘সল্ট বাই’য়ে দেখা হয়ে গেল দুইজনার। বেশ আড্ডা হলো, খাওয়া হলো। তারই এক ফাঁকে ক্যামেরাবন্দী হলেন দুইজনে।
