স্পোর্টস রিপোর্টার
এ বছর আর প্রিমিয়ার ফুটবল শুরু হলো না। ৩০ নভেম্বর লিগ হবে বলে যে তারিখ নির্ধারণ করা ছিল সেটা থেকে সরে এসেছে লিগ কমিটি। আগামী বছর জানুয়ারিতে খেলা শুরু হবে বলে গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করার কথা ঘোষণা করা হলেও আদৌ তা হবে কিনা তা জানাতে পারেনি লিগ কমিটি। কারণ তারিখও ঘোষণা করা হয়নি। লিগ পিছিয়ে দেয়ার কারণ দেশের জাতীয় সংসদ নির্বাচন এবং ক্লাবগুলো পেছাতে আবেদন করেছে বলে জানিয়েছে লিগ কমিটি।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। তার আগে দেশে নির্বাচনী উত্তাপ থাকবে। ক্লাবগুলো মনে করছে তখন খেলার মাঠে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকট থাকতে পারে। কারণ স্থানীয় প্রশাসন নির্বাচনে ব্যস্ত থাকবে। এ সময়ে ক্লাবগুলোর ঢাকার বাইরে যাওয়া আসাও কঠিন হয়ে পড়বে। কিন্তু ঢাকায় থাকলে ক্লাবগুলো শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলাগুলো হতে পারত। সেটাও করছে লিগ কমিটি। একবারে নির্বাচনের পর খেলা শুরু করার পক্ষে লিগ কমিটি।
৩০ নভেম্বর লিগ শুরুর দিনে স্বাধীনতা কাপ ফুটবল শুরু করতে চায় লিগ কমিটি। কিন্তু ৩০ নভেম্বর স্বাধীনতা কাপ ফুটবল শুরু করতে পারবে কিনা তা নিয়েও নিশ্চিতয়তা নেই। লিগ কমিটি বলেছে এটা সম্ভাব্য তারিখ।
