ভোরে উঠেন নতুন বাসায়, বিকালে মেলে গলাকাটা লাশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

চট্টগ্রামে গলাকাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে পাহাড়তলি আবদুল আলী নগর এলাকায় একটি সেমিপাকা বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পাহাড়তলি থানার উপপরিদর্শক অর্ণব বড়ুয়া ইত্তেফাককে বলেন, হত্যাকাণ্ডের শিকার যুবক গত দুই দিন আগে বাসাটি ভাড়া নেয়। তারা স্বামী-স্ত্রী থাকবেন বলে বাসাটি ভাড়া নেয়। বাড়ির মালিককে তার আর কোন পরিচয় বলেনি। 

পুলিশ জানায়, শনিবার ভোরে এক নারীকে নিয়ে বাসায় উঠেন ওই ব্যক্তি। বিকাল ৩টার দিকে বাসার আশপাশের লোকদের কাছে হত্যাকাণ্ডের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্ত্রী পরিচয়দানকারী ওই নারী পালিয়ে গেছেন।

আরো পড়ুন: নাসার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইত্তেফাক/জেডএইচ