দৈনন্দিন জীবনে প্রবাদ বাক্যের সু-ব্যবহার!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৩

যত গর্জে তত বর্ষে না

জনসভায় নেতা ভাষণ দিচ্ছে, ‘এইবার যদি আপনারা আমারে ভোট দিয়া জয়যুক্ত করেন, আমি পুরো গ্রামের সবাইরে একখান কইরা বিল্ডিং বানাইয়া দিমু।’

এক পাবলিক বলে উঠল, ‘মুরুব্বিরা ঠিকই বলে, যত গর্জে তত বর্ষে না!’

 

নাচতে না জানলে উঠোন বাঁকা

বি.স’র প্রতি স্বঘোষিত লেখক, ‘আসলে পত্রিকার বিভাগীয় সম্পাদকদের তেল আর ঘুষ না দিলে কারও লেখা ছাপায় না।’

বি.স’র মোক্ষম জবাব, ‘এটাকেই বলে, নাচতে না জানলে উঠোন বাঁকা!’

অতি চালাকের গলায় দড়ি

বিক্রেতা চালাক ক্রেতার প্রতি, ‘বেটারে কইলাম সস্তায় এই টাটকা মাছটা নিতে। সে নিছে বেশি দামে পচা মাছ। বেটা একখান সলিড গর্দভ!’

চালাক ব্যক্তি বাসায় ফিরে তা দেখে নিজেই নিজেকে বলল, ‘এটাকেই বোধহয় লোকে ‘অতি চালাকের গলায় দড়ি’ বলে!’

 

বিনা মেঘে বজ্রপাত

স্ত্রী স্বামীকে ফোনে বলছে, ‘ওগো, আইজ তোমার শ্যালক-শ্যালিকারা বেড়াইতে আসছে। জলদি অফিস থেইকা আইসা পড়। সবাইরে শপিংয়ে নিয়া যাইতে হইব কইলাম, গ্যাঁদার বাপ।’

স্বামী অস্ফুষ্টস্বরে বললেন, ‘এ যে দেখছি, বিনা মেঘে বজ্রপাত!’

চকচক করলেই সোনা হয় না

কনে দেখতে গিয়ে বর তার বন্ধুকে বলছে, ‘মাইয়াটা দেখতে একদম পরীর লাহান! ভাত-তরকারি রান্না না করবার পারুক, লেখাপড়া না জানুক তাতে কী হইছে! সুন্দর তো!’

বন্ধুু মনে মনে বলল, ‘চকচক করলেই সোনা হয় না রে, বন্ধুু!’