মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের এস চন্ডিপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ইমন মোল্লা (১৬) শুক্রবার রাতে ছুরিকাঘাতে খুন হয়েছে। সে চন্ডিপুর গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক তানভির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
