শতকরা গড়ে ৩০ থেকে ৩৫ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। গ্রামে এর হার ৭ ভাগ থেকে ১২ ভাগ বা কিছু কমবেশি হতে পারে। যেমন শেরপুরের নকলা উপজেলায় শতকরা ১০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে (২২৭টির মধ্যে ২৪টি) শহীদ মিনার রয়েছে। দেশে নতুন একটি জেলা নিয়ে ছোট-বড় ৬৫টি জেলা রয়েছে। এই ৬৫টি জেলাকে পাইলট প্রকল্পের আওতায় এনে পর্যায়ক্রমে প্রতিবছর একটি করে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। ২১ ফেব্রুয়ারির তাত্পর্যকে বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের কাছে সহজে তুলে ধরতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা জরুরি। এ ব্যাপারে সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোশারফ হোসেন
নকলা, শেরপুর
