কেটি ও ব্লুমের বিয়ের অপেক্ষা...

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

মার্কিন পপ তারকা কেটি পেরি ও  অভিনেতা অরল্যান্ডো ব্লুমের প্রেমের সম্পর্কের কথা সবারই জানা। নিজের প্রেমের সংবাদ প্রকাশ্যে এনেছেন অনেক আগেই। এবার বিয়ের দিকে এগুচ্ছেন তারা। ভালোবাসা দিবসে বাগদান সারলেন এই তারকা জুটি। কেটি ও অরল্যান্ডো দু’জনই তাদের ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করেছেন। যে ছবিতে কেটির হাতে আংটি  দেখা যাচ্ছে। কেটি ছবিটির ক্যাপশনে লিখেছেন ‘ফুল ব্লুম’ এবং অরল্যান্ডো লিখেছেন ‘লাইফটাইমস’। দু’জনের ছবির কমেন্ট বক্সে অসংখ্য ভক্ত অভিনন্দন জানাচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্ট করার পর জানা যায়, ভালোবাসা দিবসে দু’জন একসঙ্গে ডিনার করতে গেলে অরল্যান্ডো প্রেমিকা কেটিকে বিয়ের প্রস্তাব দেন।

তবে এ নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা দেননি কেউ। তবে তাদের বিয়ের কাজটা হয়তো শিগগিরই হতে যাচ্ছে। কারণ কিছুদিন আগে এক সাক্ষাত্কারে কেটি বলেন, ‘বিয়ের কাজটা আমরা হয়তো শিগগিরই সম্পন্ন করবো। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আমি ও ব্লুম দু’জনেই প্রস্তুত। এখন দিনক্ষণ ঠিক করার পালা।’

উল্লেখ্য, কেটি ও ব্লুম দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে।