ছবি ও কথা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমণি। গত বৃহস্পতিবার ভালোবাসা দিবসে বাগদান সারেন তিনি। পরীমণির রাজধানীর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পরীমণি। এবার ২০১৯ সালে এসে সেই ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন ‘সুন্দরীতমা’। এখন কোনো এক ভালোবাসা দিবসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।