ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসি নির্ভর ধারাবাহিক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। অরিন্দম গুহর গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এসএম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ। মসনদ মানে আধিপত্য, কর্তৃত্ব, প্রভাব ও ক্ষমতা। হয়তো এ কারণেই যখন ঈশাণ বাংলার সুলতান আর্সনাল তার রাজ্যের দায়িত্বভার ত্যাগ করতে প্রস্তুত হন তখন তার জ্যেষ্ঠ পুত্র আথিয়ার কৌশলে অন্য দুই ভাই দাবির ও ফাহিমের কাছ থেকে ছিনিয়ে নেয় সেই মসনদ। কিন্তু চরম মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় তাকে। একদিকে যখন আথিয়ারের ছোট ভাই ফাহিম প্রস্তুত হয় মসনদ ছিনিয়ে নেওয়ার জন্য!