উত্তর সিনাইতে সংঘর্ষে সাত জঙ্গি নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

মিসরের উত্তর সিনাইতে সেনা-জঙ্গি সংঘর্ষে সাত জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবারের এ সংঘর্ষে মিসরীয় সামরিক বাহিনীর ১৫ সদস্য আহত অথবা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন তারা। 

সামরিক বাহিনীর ঠিক কতোজন হতাহত হয়েছেন তাত্ক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে। বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, “যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে সন্ত্রাসী উপাদানের পশ্চাদ্ধাবন করে তাদের মুছে ফেলতে চিরুনি অভিযান চলছে।”