চট্টগ্রামে ২০ দিন পর চুরি হওয়া টাকা উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪১

চট্টগ্রাম অফিস

বাসা থেকে চুরি হওয়ার ২০ দিন পর টাকা উদ্ধার করলো পুলিশ। পরে গতকাল রবিবার চুরির সাথে জড়িত মো. দুলাল (৩৩) ও আমীর হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর নগরীর বলুয়াদীঘি এলাকায় জনৈক দিদারের বাসায় আলমারি মেরামতের কাজ করার সময় আলমারিতে তালাবদ্ধ থাকা ১৪ লাখ টাকা কৌশলে চুরি করে নিয়ে যায় দুলাল ও তার সহযোগী। পরে এ ব্যাপারে দিদার কোতোয়ালী থানায় দুলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট ও মিয়াখান নগর এলাকা থেকে দুলাল ও আমিরকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে দু’জনের বাসা থেকে ৮ লাখ ৬০ হাজার টাকা ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় দুলালের এক আত্মীয়ের বাসা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।