চট্টগ্রাম অফিস
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী’র ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে গত শনিবার নগরীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কস্থ ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কী স্মৃতি মিলনায়তনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী অত্যাচার-নির্যাতন-জুলুম ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাওলানা ভাসানী ছাড়া ভারতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কোনোদিনই লেখা যাবে না।
আলোচনা সভার পূর্বে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, অধ্যক্ষ মুছা সিকদার, অ্যাডভোকেট আবদুল মালেক, কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, শহিদুল ইসলাম বাদল, মো: কামাল উদ্দিন, মহিউদ্দিন বকুল প্রমুখ।
