খুলনায় মাটির নীচে ৩২টি গ্রেনেড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মাছের ঘেরে মাটি কাটার সময় ৩২টি পরিত্যক্ত গ্রেনেডের দেখা মিলেছে। শ্রমিকরা রবিবার সকাল ১০টার দিকে এসব গ্রেনেড দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

গ্রেনেডগুলো উদ্ধারের জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে যাচ্ছেন। পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল শেখ জানান, আবুল কালামের ঘেরের মাটি কাটার সময় সেখানে ৩২টি গ্রেনেডের দেখা মেলে। পরে শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়ে এখানে পুঁতে রাখা হয়েছিল।

 

ইত্তেফাক/এএম