নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়ছেন। নিহত ব্যক্তির নাম মান্নান (৬০)। তিনি উপজলোর করলডাঙ্গা ট্যাংরা কুড়ি গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ৩টার সময় উপজেলার টেকনিক্যাল কলেজ মোড় হতে সদরে আসার জন্য ভ্যানে উঠতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা এক ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যতে চিকিৎসক তাকে নিহত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বছরের প্রথম বজ্রপাতে কমলগঞ্জে এক শিশুর মৃত্যু
সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/নূহু
