অ্যান্ড্রয়েড ফোনের ডাটা রিকভার পদ্ধতি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

মাহবুব শরীফ

স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুব কম। যে কাজগুলো কম্পিউটার দিয়ে করা যায় সেই কাজগুলোই এখন  স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব। প্রত্যেকটি স্মার্টফোনেই রয়েছে নির্ধারিত পরিমাণের স্টোরেজ ক্ষমতা। অধিক স্টোরেজের জন্য আবার অনেকে এসডি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করে। অনেক সময় ভুলবশত স্মার্টফোন থেকে ছবি ডিলিট হয়ে যায়। আবার কখনো কখনো মেমোরি কার্ড ফরমেটও হয়ে যায়।

এখনো স্মার্টফোনের দুনিয়ায় বেশির ভাগই অ্যান্ড্রয়েড ফোন। তাই শুধু অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ডাটা ফিরে পাওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হবে এই লেখায়।  এজন্য প্রথমেই আপনাকে জানতে হবে, ডিলেট হওয়ার আগে আপনার ফাইলগুলো কোন স্টোরেজে ছিল! ফাইলগুলো যদি মেমোরি কার্ড থেকে ডিলেট হয়, তাহলে তা ফিরে পেতে তেমন কোনো সমস্যা হবে না। আসুন জেনে নেওয়া যাক মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার কৌশলগুলো।

ডাটা রিকভারি করার জন্য গুগল প্লে-স্টোর পাবেন শত শত ফাইল রিকভারি। এখান থেকে আপনি পছন্দমতো একটি ডাউনলোড করে নিতে পারেন।  গুগল প্লে স্টোরে যতগুলো ডাটা রিকভারি সফটওয়্যার পাওয়া যায় তার মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ পরিচিত।

রেকুভা সফটওয়্যার ইনস্টল এর আগে আপনার ফোন মেমোরিতে থাকা ডাটাগুলো আলাদাভাবে সংরক্ষণ করে নিন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়। যখন ব্যাকআপ নেওয়া হয়ে যাবে তখন রেকুভা সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন। এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার পদ্ধতি

কখনো যদি অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও ডিলেট হয়ে যায় তাহলে তা উদ্ধার করা বেশ কষ্টকর হয়ে উঠে।  তারপরও আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’ (Disk Digger App)।

n শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন।

n অ্যাপসটি ব্যবহার করার আগে একটা জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখুন। শুধুমাত্র রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই কাজ করবে।

n অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল ঘেঁটে জেনে নিতে পারেন।

n যাদের ফোন ইতোমধ্যে রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।

n ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন।

n ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো তত্ক্ষণিক রিকভার করে ফেলতে পারবেন।

অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কোনো ফাইল ডিলেট হয়, তখন সিস্টেমে শুধু তথ্যগুলো মুছে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই ফাইল স্পেসে অন্যকিছু ওভাররাইট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা পুনরুদ্ধার করার সম্ভাবনা থাকে। তাই ডিলেট হওয়া ফাইল উদ্ধার না হওয়া পর্যন্ত ফোনে বড় আকারের ফাইল সেভ করা ও কোনো প্রকার সিস্টেম আপডেট নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন।