কক্সবাজারের টেকনাফে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নুরুল আলমকে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল শুরু হয়ে টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইয়াহিয়া, মো. রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আবদুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক ছাবের খান, দেলোয়ার হোসেন বিজয়, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শকু, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক মুন্না, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব ফরহাদ, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রফিক, হোয়াইক্যং ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি রবিউল হাসান, হোয়াইক্যং ইউনিয়ন (উত্তর) ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়ার মাসুক, রঙ্গিখালী ডিগ্রি মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
আরো পড়ুন: প্রাথমিকের অফিস সহকারীর ৫ কোটি টাকার বাড়ি
এ সময় বক্তরা বলেন, টেকনাফের আওয়ামী রাজনীতিতে দলের দুর্দিনে সাথী হয়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আওয়ামী পরিবারের পাশে থেকে যে ত্যাগ স্বীকার করেছেন নুরুল আলম। মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে লড়াই-সংগ্রামের মাধ্যমে চারদলীয় জোট সরকার পতনের জোরালো আন্দোলনের তার ভূমিকা ছিল দৃশ্যমান। এ অঞ্চলের জনসাধারণের সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত টেকনাফ বিনির্মাণে রাজপথের পরিক্ষিত সৈনিক নুরুল আলম চেয়ারম্যানের হাতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা তোলে দেবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
ইত্তেফাক/বিএএফ
