তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫

ভোলার তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম ইউসুফ হোসেন (৫৫)। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আঃ রশিদ (৭০) ও মোঃ সিদ্দিক (৪০)। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সুত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলা দক্ষিণ খাসেরহাট টু মুচিবাড়ির কোনা সড়কে ছোট ডাওরী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক দুর্ঘটনাকবলিত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে গুরুতর আহত ৩ জনকে দ্রুত তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আরএমও ডা. জাকির হোসেন ইউসুফকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুনঃ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/নূহু