ডিমলায় ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৬

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ। গতকাল রবিবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ডিমলা উপজেলায় গত ২১ অক্টোবর অনুষ্ঠিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান খগাখড়িবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক ও গয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল ইসলামকে শপথবাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার,  জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম। এছাড়া আজ সোমবার ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিটি ইউনিয়নের ৯ জন করে মোট ২৭ জন ইউপি সদস্য ও ৩জন করে মোট ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।