অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রসঙ্গে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

যুগ যুগ ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে জনগণের করের বিশাল অঙ্কের টাকা অপচয় হচ্ছে। কারণ উচ্ছেদ করার কিছুদিন পর আবার দখল হয়ে যায় পুনরুদ্ধার করা জায়গা। এবার উচ্ছেদ অভিযানের সঙ্গে সঙ্গে নদীর পাড় পরিষ্কার করার কাজ দ্রুত শেষ করে একইসঙ্গে নদী ও খালের পাড়ের জায়গা ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হোক। নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসমপদ মন্ত্রণালয়, বিআইডবি­উটিএ, কৃষি বিভাগ, পরিবেশবিদ, অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদের সঙ্গে সমন্বয় করে নদী ও খালের পাড়ের মাটি পরীক্ষার মাধ্যমে যে সমস্ত ফলদ বৃক্ষ দ্রুত বর্ধনশীল সেগুলো রোপন করার শর্ত দিয়ে নদী ও খালের পাড় লিজ দিতে হবে। কেউ শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে তার লিজ বাতিল হয়ে যাবে। বর্ষাকালে গাছ পানিতে ডুবে যাতে নষ্ট না হতে পারে তার জন্য নদী ড্রেজিং করে মাটি দিয়ে পাড় উঁচু করে ফলদ বৃক্ষ লাগাতে হবে। এতে একদিকে ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে যারা লিজ নেবে তারা অবৈধ দখলদার ঠেকাবে। পবিত্র রমজান মাস ও ঝড়-বৃষ্টি বর্ষাকাল বিবেচনায় রেখে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার বিষয়টি বিবেচনার দাবি রাখে।

আব্বাসউদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়,

সদর, সিলেট ৩১০০