ইমক্যাব সভাপতি বাসুদেব, সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান, কলকাতা) সভাপতি ও কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা, কলকাতা), সহ-সভাপতি এবং রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা, আগরতলা). সাধারণ সম্পাদক ও শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টু ডে), যুগ্ম -সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন শুক্রবার নির্বাহী কমিটির ১১টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক হারুন হাবীব ও সদস্য খায়রুজ্জামান কামাল সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। 

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, কলকাতা/গুয়াহাটি), সাংগঠনিক সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-(ইউএনআই)/ নিউ দিল্লী) এবং নির্বাহী সদস্য আনিসুর রহমান (পিটিআই), আমিনুল হক ভুঁইয়া (এই সময়, কলকাতা), লায়েকুজ্জামান (দৈনিক দিন দর্পণ, কলকাতা), রাজিব খান (জি আকাশ মিডিয়া) ও আবু আলী (দৈনিক জাগরণ, আগরতলা)। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দীপ আজাদ (টাইমস নাউ টিভি) পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য থাকবেন। গতকাল ইমক্যাব এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি