স্বরূপকাঠিতে সীমানা পিলারসহ আটক ৫

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে গত শনিবার রাতে ব্রিটিশ আমলের একটি সীমানা পিলারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বিশাল গ্রামের জামাল ফকির, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হরিবাহাটি গ্রামের মাহাবুব আলম, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের একলাছুর রহমান ও জাহিদুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া গ্রামের রাসেল খান সাইদ। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, ঐদিন রাতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল রবিবার তাদেরকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়।