চৌগাছায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৮

যশোর অফিস

চৌগাছায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের পশ্চিম পুকুর মাঠের আমজাদ আলীর ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

চৌগাছা থানার উপ-পরিদর্শক এস এম আকিকুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয় চাষিরা মাঠে ধান কাটতে গিয়ে কালো বোরকা পরিহিত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।