গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২

গাজীপুরের টেকনগপাড়ায় ট্রাকের ধাক্কায় মেহরাব (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন মহসিন নামে আরেক আরোহী। সোমবার সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহরাব পাবনা সদর থানার শালগড়িয়া এলাকার এনামুল হকের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুরের হোতাপাড়া এলাকায় থাকতেন।

 

জানা গেছে, সকালে চান্দনা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন মেহরাব ও মহসিন। পথিমধ্যে টেকনগপাড়ায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহরাব নিহত হন।

 

ইত্তেফাক/এএম