আগৈলঝাড়ায় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

গৌরনদীর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপের ভাই খোকন মোল্লা ও তার দুই সহযোগী মাদককে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১২ টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বদক্ষিণ সীমান্তবর্তী দাসপট্টি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকার মৃত ছবেদ আলী মোল্লার ছেলে খোকন মোল্লা (৪০), তার সহযোগী একই উপজেলার উত্তর বিজয়পুর এলাকার আলমগীর সিকদারের ছেলে আল আমিন সিকদার (২৭) ও একাধিক মাদক মামলার আসামি মধ্য শিহিপাশা গ্রামের আলমগীর মিয়ার ছেলে আল আমিন ওরফে আল আমিন বাবুর্চি (৪০)।

পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল গৈলা ইউনিয়নের পূর্বদক্ষিণ সীমান্তবর্তী দাসপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ১১পিচ ইয়াবা ও দশ গ্রাম গাঁজা ও দু’টি দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত খোকনের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সোমবার মামলা দায়ের করেছেন। মামলা নং- ৫ (১৮.২.১৯)। সোমবার তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ