সাত মাস ধরে থানায় গরু, নিলামে বিক্রি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৭

নেত্রকোনার​ মদন থানায় একটি চোরাই গরু নিলামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার হওয়া গরুটির মালিকের সন্ধান মেলেনি প্রায় সাত। পরে আদালতের অনুমতিক্রমে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রকাশ্যে গরুটির নিলাম অনুষ্ঠিত হয়। 

প্রকাশ্য নিলামে অংশ গ্রহণকারীদের মধ্যে জৈন উদ্দিন গরুটির সর্বোচ্চ দাম হাঁকেন ৫০ হাজার টাকা। পরে তাকে এই গরুটি হস্তান্তর করা হয়। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মদন থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হক, ওসি (তদন্ত) মো. আজাহারুল ইসলাম, এসআই মমতাজসহ গণমাধ্যম কর্মীরা। 

উল্লেখ্য, গরুটি গত বছরের ৩ আগস্ট মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাওর থেকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/অনি