শিবগঞ্জ সীমান্তে চোরাচালান রোধে বিজিবির সভা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সকালে স্থানীয়দের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালমারা কোম্পানির উদ্যোগে সীমান্তে অপরাধ, মাদক, অস্ত্র ও নারী-শিশু পাচার রোধে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল এস এম সালাহ উদ্দিন। দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আশরাফ উদ্দিন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক, দাইপুখুরিয়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কামালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হক। 

আরো উপস্থিত ছিলেন পানামার পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) আবু হেনা মোস্তফা কামাল রিপন, ডিপুটি পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, কো-অডিনেটর টিপু সুলতান, শিয়ালমারা কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহমান, কালামপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল বারিক, বিলভাতিয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুর রহিম ও সোনামসজিদ কোম্পানি কমান্ডার সুবেদার মো হাবিব উল্লাহ প্রমূখ।

সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোনায়েন খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাজিবুর রহমান, জামবারিয়া ডিগ্রি কলেজের প্রভাষক সাদিকুল ইসলামসহ অন্যরা। 

সভায় বক্তারা বলেন, ‘আমরা আজ থেকেই শপথ গ্রহণ করছি নিজে মাদক সেবন করবো না, অন্য কেউ মাদক সেবন ও ব্যবসা করতে দিবো না ‘

আরও পড়ুনঃ শিবগঞ্জে স্কুলে ক্লাশ চলাকালে বিজিবির সভা

শিয়ালমারা, কালামপুর, বিলভাতিয়া সীমান্তে এলাকার সাধারণ জনগণকে সচেতন করতে এই মতবিনিময় সভা করা হয়। সভায় অপরাধ, মাদক, অস্ত্র ও নারী-শিশু পাচার রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইত্তেফাক/নূহু