ঠাকুরগাঁওয়ের সেলুনে নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪

ঠাকুরগাঁও এক সেলুনের ভিতর থেকে এক নরসুন্দরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নরসুন্দরের নাম বিকাশ (৩০)। শহরের কালীবাড়ি এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সেলুন খেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ১১টার সময় স্থানীয়রা বিকাশকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় বিকাশের লাশ উদ্ধার করে। বিকাশ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার সুমেষ রায়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে বিকাশ সেলুনের দোকান খোলে আশপাশ পরিস্কার করে। পরে দোকানের সাটার নামিয়ে রাখে অনেকক্ষণ। পরে সহকর্মীরা এসে সাটার তুলে দেখে ফ্যানের সঙ্গে বিকাশের নিথর দেহ ঝুঁলে আছে।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৭৩

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কোলহে বিকাশ আত্তহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু