তুমি থাকো খালে, আমি থাকি ডালে।
দুইজনের দেখা হয় মরণের কালে।
উত্তর : লেবু আর টাকি মাছের পোনা
এক বেডির নাম পার্বতী, নাচতে-নাচতে গর্ভবতী।
উত্তর : সুঁতার ঘুইট্টা
ঘর আছে দোর নাই, মানুষ আছে রাও নাই।
উত্তর : কবর
কালীদাস পণ্ডিতের ছোটবেলার কথা/এক লক্ষ তেঁতুল গাছের, কয় লক্ষ পাতা। (উত্তর : দুই লক্ষ পাতা)
আবুর মার তিন ছেলে, একজনের নাম হবু, আরেকজনের নাম বাবু, অন্যজনের নাম কী? (উত্তর : আবু)
তিন অক্ষরের নাম তার, জলে বাস করে, মইধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে। (উত্তর : চিতল মাছ)
আট পায়ে চলি আমি, চার পায়ে বসি, বাঘও না ভাল্লুকও না, আস্তা মানুষ গিলি। (উত্তর : পালকি)
আত্রা (হাতুড়ি), বাডাল (বাটাল), বাইশটা (কাঠমিস্ত্রির যন্ত্র) চোরে নিলে তিনডা, কয়ডা থাকে।
উত্তর : কিছুই থাকে না
শুভঙ্করের ফাঁকি, তিন শ থাইক্যা এক শ গেলে কত থাকে বেশি। (উত্তর : দুই- স, ষ)
এক গাঙে দুই জাত পানি,
এই শিলুক যে ভাঙাইবো তারে আমি ওস্তাদ মানি।
উত্তর : ডিমের কসুম ও সাদা অংশ
আল্লার কী কুদরত, লাঠির ভিতের শরবত।
উত্তর : আঁখ
ছোডোবেলায় থাকলে কাপড় পড়ে, বড় অইলে নেংটা থাকে। (উত্তর : বাঁশ গাছ)
