নিপুণ
১৯৫৩ সাল থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি তারিখে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আমাদের চিন্তা ও চেতনায় অম্লান অমর একুশে ফেব্রুয়ারি আবার এসেছে ফিরে। সারাদিন মানুষ শোকের চিহ্নস্বরূপ কালো ব্যাজ এবং সাদা-কালো পোশাক পরিধান করে। জাতীয় মাতৃভাষা দিবসে নিপুণ সাদা-কালো ও অ্যাশ রং নিয়ে কাজ করেছে। পোশাকের অলঙ্করণের মাধ্যম হিসেবে ব্যবহূত হয়েছে অ্যাপলিক, হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্ট। এবারের মোটিফ হিসেবে ব্যবহূত হয়েছে ক্যালিওগ্রাফি, ফ্লোরাল ও জিওমেট্রিক প্রিন্ট।
নিত্য উপহার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নিত্য উপহারের পোশাক-আয়োজন একুশের চেতনাকে উপস্থাপন করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শিল্পী রোচিষ্ণু স্যানালের ডিজাইনে ‘বিবিধ রতন’ ও ‘স্বদেশি ভাষা’, শিল্পী মোস্তাফিজ কারিগরের ডিজাইনে ‘আরেক ফাল্গুন-২’ এবং নিত্য উপহার স্টুডিওর ডিজাইনে ‘স্মৃতির মিনার’। এসব পাওয়া যাবে নিত্য উপহারের সকল আউটলেটে।
বিশ্বরঙ
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর বিশেষ আয়োজন থাকে প্রতিবার। তাদের শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, বিশেষ ডিজাইনের টি-শার্ট ছাড়াও স্কার্ট-টপস, ওড়না, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে একুশের অনুসঙ্গ। আর এসকল সামগ্রী পাওয়া যাবে বিশ্বরঙ-এর সকল বিক্রয়কেন্দ্রে।
ফড়িং
মহান একুশকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং একুশের বিভিন্ন চিত্র নিয়ে বেশকিছু পোশাক ডিজাইন করেছে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি পোশাকে রং ব্যবহার করা হয়েছে কালো, সাদা, ধূসর প্রভৃতি। এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, স্প্রে, ব্লক, অ্যাপলিক, হাতের কাজ প্রভৃতি। দামও নির্ধারণ করা হয়েছে সব ধরনের ক্রেতাদের ক্রয়-ক্ষমতার মধ্যে।
কে ক্র্যাফট
অন্যান্য বছরের মতো কে ক্র্যাফট পূর্ণ মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধাভরে একুশের পসরা সাজিয়েছে। যা পাওয়া যাবে এই প্রতিষ্ঠানের সবক’টি আউটলেটে ফেব্রুয়ারিজুড়ে।
এবারের মোটিফে থাকছে বর্ণমালা ইলাস্ট্রেশনের কোলাজ, স্ট্রাইপ-জ্যামিতিক ও ফুলেল মোটিফ। এছাড়াও রয়েছে টাই-ডাইয়ের নানা বৈচিত্র্য। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে। আর এই বিশেষ পোশাকগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের প্রতিটি আউটলেট ও অনলাইন স্টোর kaykraft.com-এ।
অঞ্জন’স
ভাষার মাসে পোশাকে অক্ষরচিত্র ও বিমূর্ত মোটিফ দিয়ে বৈচিত্র্যময় ডিজাইন করেছে অঞ্জন’স। সাদা-কালো-লাল কটন ফেব্রিক্সে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবিসহ শিশু-কিশোরদের জন্য পোশাক থাকছে এবারের আয়োজনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের চেতনাকে পরিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যেই তাদের এই বিশেষ আয়োজন। অঞ্জন’সের সকল আউটলেটে পাওয়া যাবে একুশের মোটিফে তৈরি করা পোশাকগুলো।
রঙ বাংলাদেশ
দেশের শীর্ষ ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়ে দশটা দেশের বর্ণমালাকে নকশার বিষয় করে আর এর সঙ্গে আছে ‘মোদের গরব, মোদের আশা’ কবিতার থিম। ভাষার মাসের বিশেষ রং হিসেবে সাদা ও কালো আমাদের ভাবনার জগতকে অধিকার করে আছে।
সাদাকালো
বিশ্ব আজ একুশ পালন করে অহংকার আর ভালোবাসায়। আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অমর গানকে উপজীব্য করে সাজানো হয়েছে এবারের সাদাকালোর একুশ আয়োজন। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। গানটির সঙ্গে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিন ও এমব্রয়ডারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সকল শোরুমে চলছে সাদাকালোর একুশের পোশাক প্রদর্শনী।
প্যারাগন
সুসজ্জিত ও আধুনিকায়ন নিয়ে রাজধানীর ধানমন্ডিতে উদ্বোধন করা হলো প্যারাগন কনভেনশন হল। কেক ও ফিতা কেটে কনভেনশন হলটির উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয় প্যারাগন ক্যাটারিং সার্ভিস, মোশন ফটোগ্রাফি এবং আজওয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে। মূলত প্যারাগন সিরামিকের অঙ্গ সংগঠন এগুলো।
