শপিং মলে দুঃখের গান বাজতেই নারীর তাণ্ডব

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:৩০

ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস ফ্রুট মার্কেটে দুঃখের গান বাজানোতে রেগে আগুন এক নারী। রীতিমতো তাণ্ডব চালালেন, কর্মীদের হুমকিও দেন। সেই নারীকে থামাতে শেষে পুলিশ ডাকতে হয় মার্কেটের ম্যানেজারকে।

প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। কারও ক্লাসিক্যাল পছন্দ, কারও জ্যাজ, তো কারও আবার পছন্দ হিপহপ। দুঃখের গান শুনতেও অনেকে ভালবাসেন। তবে সেই মার্কিন নারীর যে তাতে এত আপত্তি থাকতে পারে তা বোঝার সাধ্য আগে থেকে শপিং মলের কর্মচারীদের ছিল না। এমনিতে ওই নারী ঠিকই ছিলেন। নির্দিষ্ট একটি গান বাজতেই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। কর্মীরা এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি আরও রেগে যান। কর্মীদের বলেন, অবিলম্বে সেই গান বন্ধ করে অন্য গান চালাতে হবে। কর্মীরা তাকে জানান, এত তাড়াতাড়ি প্লে-লিস্ট পালটানো যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শপিং মলের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হ

পুলিশ এসেও সেই নারীকে শান্ত করতে পারেনি। উপস্থিত অফিসার তাকে ব্যবহার সংযত করতে বলতেই তাদের উপরে চিৎকার করতে থাকেন তিনি। পুলিশ তাকে মলে থেকেই বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন। তার জেরে সেই নারী পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তাকে মল থেকে বার করে দেওয়ার চেষ্টা চলে বলেও অভিযোগ করেন। এরপর সেই নারীকে গ্রেপ্তার করা হয়।

হাজতে থেকেও সেই নারীর ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি। জামিনে ছাড়া পেয়ে পুলিশ স্টেশনে তাণ্ডব করতে থাকেন তিনি। সেখানেও গালিগালাজ করতে থাকেন। আবারও গ্রেপ্তার করা হয় তাকে। দ্বিতীয়বার হুঁশিয়ারি দিয়ে ছাড়া হয় তাকে। জামিনের বদলে মোটা অর্থও আদায় করা হয় বলে খবর।
ইত্তেফাক/এফএস/এনএজেডএন