জেরুজালেমে ২৭০০ বছর আগের শৌচাগারের সন্ধান

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৭:৫৫

জেরুজালেমের রয়েল ম্যানশনের কাছে ২৭০০ বছর আগের একটি প্রাচীন শৌচাগারের সন্ধান পাওয়ার দাবি করেছেন নৃতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৭ম শতকে নির্মিত হয়। এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরোনো শৌচাগার এটি।

ইসরায়েল অ্যান্টিকস অথরিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানায়, জেরুজালেমের সিটি অব ডেভিড আর্কিওলজিক্যাল সাইটে চালানো এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় সন্ধান মিলেছে এ শৌচাগারের। তাদের মতে, আসিরিয়ানদের দ্বারা জুডাহ ধ্বংসপ্রাপ্ত হবার আগেই নির্মিত হয়েছিল এ শৌচাগার।

এতে আরো বলা হয়েছে, শৌচাগারটি মূলত লাইমস্টোন দ্বারা নির্মিত এবং দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মত, সঙ্গে যুক্ত আছে একটি সেপটিক ট্যাংক। আর ট্যাংকের ঠিক ওপরেই ছিল বসার ব্যবস্থা।

ইত্তেফাক/এএইচপি

ইসরায়েল অ্যান্টিকস অথরিটির প্রধান প্রত্নতত্ত্ববিদ ইয়াকভ বিলিগ বলেন, এটা একটা দারুণ ব্যাপার! প্রত্নতাত্ত্বিকদের জন্য এটা খুবই ভালো খবর যে, অসাধারণ ও মূল্যবান এক ঐতিহাসিক নিদর্শনকে আমরা সামনে আনতে পেরেছি। তিনি আরো বলেন, এটি শুধু ধনীরাই ব্যবহার করতে সক্ষম ছিলেন। এ ধরনের শৌচাগার ছিল আভিজাত্যের প্রতীক।

ইত্তেফাক/এএইচপি