জেপি’র সম্পাদকমণ্ডলীর যৌথ সভা ২০ ফেব্রুয়ারি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি-জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় দলের সম্পাদকমণ্ডলীর সকল সদস্য, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বিশেষ আমন্ত্রণে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।