শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯:০৭

বাতাসে শীতের আগমনী বার্তা যেন বলে দিচ্ছে ত্বকের জন্য দরকার খানিকটা বেশি যত্নের। কারণ ত্বক ক্রমশ টানছে। ধীরে ধীরে শুষ্কতার পরিমাণও বোঝা যাচ্ছে। আর শীত মানেই নানান ধরনের স্কিনের সমস্যার সূত্রপাত। ত্বক এতই শুষ্ক হয়ে যায় যে, এতে লাল ছোপ এবং শীতের প্রভাবে ফেটে যেতে পারে। সে থেকেই কিন্তু ত্বকের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে।

শীতের আগে বা শীতে শুরুতে এমন পরিস্থিতি হলে ত্বকের যত্ন নিতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। আর সেই সুরক্ষাটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে নিতে হবে। শীতে ত্বক সম্পূর্ণভাবে ক্ষতি হওয়ার আগেই ত্বককে হাইড্রেটেড রাখাটা শুরু করতে হবে।

শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন

একদম সহজ উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন যেটি ত্বকের যেমন পুষ্টি জোগাবে তেমনই সহজলভ্য তো বটেই এবং উপকার দেবে সেই বিষয়ে নিশ্চিন্ত। তাই আর সময় নষ্ট না করে সময়মত রূপচর্চা শুরু করলেই উপকার পাবেন।

গোলাপ জলের মাস্ক : গোলাপ জল ১ চামচ, গ্লিসারিন ৫০ মিলি, ভিটামিন ই ক্যাপসুল ১টি। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এবং ভালো কোনো কনটেইনারে রেখে সারাদিনে একবার মুখে ব্যবহার করতে পারেন। এটির প্রভাবে স্কিন ভালো থাকবে।

কফি মাস্ক : এক চামচ কফি, এক চামচ কোকো পাউডার, এক চামচ দুধ এবং মধু ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। ১০ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে নিবেন। এর ফলে স্কিন ভালো থাকবে।

শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন

দই মাস্ক : পানি ঝরানো দই এবং সঙ্গে অল্প ল্যাভেন্ডার অয়েল, হাফ চামচ মধু মিশিয়ে জাস্ট ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে দারুণ কাজ দেবে।

শীতের আগেই রুক্ষ ত্বক, কী করবেন

পেঁপে এবং মিল্ক মাস্ক : পেঁপে ও দুধ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে এবং গলায় লাগিয়ে নিবেন। সপ্তাহে একদিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন। তাহলে শীত নিয়ে আর বাড়তি কোনো দুশ্চিন্তা নেই। এভাবে শীতের আগে ত্বকের যত্ন সম্পূর্ণ হবে।

ইত্তেফাক/আরএম/এনএজেডএন