'চিকিৎসা' প্রতিটি নাগরিকের মৌলিক এই অধিকার যেন ভোগান্তি শব্দের সমার্থক হয়ে উঠেছে। রোগীকে নিয়ে প্রায়ই হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। কোথায় গেলে মিলবে সুষ্ঠু চিকিৎসা, সাধ্যের মধ্যে কাঙ্ক্ষিত সেবা মিলবে কোথায় এমন প্রশ্ন যেন প্রত্যেকেরই। এই সকল প্রশ্নেরই সমাধান নিয়ে এলো প্রসুনের ' স্বাস্থ্যসেবা লিমিটেড। '
চিকিৎসা সংক্রান্ত প্রায় সকল সমস্যার সমাধান একই প্ল্যাটফর্মে'- প্রায় অসম্ভব এই বিষয়টি সম্ভব করে তুলেছে প্রসুনের 'স্বাস্থ্যসেবা লিমিটেড'। "To provide a reliable and accessible solution to our clients " এই স্লোগানকে সামনে রেখে দু'জন উদ্যোমী বন্ধুর সহযোগিতায় ২০২১ সালে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় স্বাস্থ্যসেবা লিমিটেডের, তবে ২০১৯ থেকেই অলাভজনক কার্যক্রম চালিয়ে আসছেন তিনি। গ্রাহকদের চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন তারা। সপ্তাহের সাতদিন, দিনরাত ২৪ ঘণ্টা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস দিয়ে ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শুধু মাত্র ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নয় জরুরি এম্বুলেন্স সার্ভিস, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং সঠিক মেডিকেল তথ্যসেবা নিশ্চিত করে থাকে প্রতিষ্ঠানটি।
করোনার এই দুঃসময়ে অক্সিজেন নিয়ে যখন চরম হাহাকার, সেসময় জরুরি অক্সিজেন সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে স্বাস্থ্যসেবা লিমিটেড। বর্তমানে শুধু অক্সিজেন সিলিন্ডার নয় হোম ইসিজি মেশিন, বিপি মেশিন, পালস অক্সিমিটার এর মত সবধরনের মেডিকেল সরঞ্জাম পাওয়া যায় এখানে। পাশাপাশি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ঘরে বসেই যেকোনো দেশের হাসপাতালে এপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব স্বাস্থ্যসেবায়। এছাড়াও তাদের ঘরে বসে যেকোনো মেডিকেল টেস্ট এর সুবিধা রয়েছে। হোম সার্ভিসে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯, ডেংগু সহ যেকোনো মেডিকেল টেস্ট করা হয় স্বল্প খরচে।
স্বাস্থ্যসেবার মেইন অফিস ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে হলেও, সমগ্র ঢাকা জুড়ে হোম সার্ভিস দিয়ে থাকে প্রতিষ্ঠানটি অনলাইনে টেলিমেডিসিন সেবা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে স্বাস্থ্যসেবা লিমিটেড। ডক্টরের সাথে ভিডিও কনফারেন্সে চিকিৎসাসেবা নিতে পারবেন তাদের নিজস্ব ওয়েবসাইট(www.sasthyaseba(ডট)com)থেকে।স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল সেবার জন্য রয়েছে এনড্রয়েড এপ্লিকেশন। এছাড়াও রয়েছে হটলাইন নম্বর (০১৭৯৭৭৭৭৮৭) যাতে করে ক্রান্তিকালে রোগীর স্বজনরা অনায়াসে যোগাযোগ করতে পারেন। ফিজিওথেরাপি, নার্স এমনকি রোগীর সেবায় বিশ্বস্ত আয়া সার্ভিস সরবরাহ করেন তারা। রয়েছে নিজস্ব ব্লাড ব্যাংক যেন প্রয়োজনের সময় রক্ত খুঁজে পাওয়া যায়। হেলথ ইনস্যুরেন্সের মত সেবাও পাওয়া যাবে স্বাস্থ্যসেবা লিমিটেডে।
এই চমৎকার এই উদ্যোগের প্রতিষ্ঠাতা প্রসুন বেপারীর জন্ম ১৭ ডিসেম্বর, ১৯৮৮। সিনেমাপ্রেমী এই উদ্যোমী তরুণের শখ ভ্রমণ। সাধারণ মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন তিনি।
'স্বাস্থ্যসেবা' নিয়ে আগামীর পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে প্রসুন বলেন, "আগামী দুইবছরের মধ্যে 'স্বাস্থ্যসেবা' র কার্যক্রম পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই যেন প্রান্তিক মানুষেরাও সহজে চিকিৎসা সেবা পেতে পারেন সাধ্যের মধ্যে।" চিকিৎসা সেবায় আগামী দিনের ভরসার কেন্দ্রস্থল হতে আড়ম্বরে এগিয়ে চলেছে প্রসুন বেপারীর স্বাস্থ্যসেবা। সাধ্যের মধ্যে সকল শ্রেণির মানুষের চিকিৎসা নিশ্চিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
