পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মানেই কি বন্ধ্যাত্ব?

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:৩৪

অনেকেই ভাবেন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওসি একটি বিরল রোগ। ব্যাপারটা আদপেই তা নয়। স্ত্রী রোগ বিশেষজ্ঞরা খুব ভালোভাবেই এই রোগের সাথে পরিচিত। প্রাত্যহিক জীবনের নানা সমস্যা তবে লাইফস্টাইল থেকে এই রোগ সংক্রমিত হয়ে থাকে। ব্যাপারটা সহজে বোঝা যায়না বলেই একে অনেকে বিরল বলেন। অনেক মেয়েই এমন রোগে ভুগেও বুঝতে পারেন না। তবে নেট থেকে অনেকেই এ ব্যাপারে অনেক কিছু জানতে পারে। এর মাঝে অনেক ভুল ধারণাও ঘুরপাক খায়। আসুন জেনে নেই কি কি ভুল ধারণা আছে এই রোগ নিয়ে:

ডিম্বাশয়ে সিস্ট মানেই পিসিওএস

যেসকল মেয়েরা পিসিওস ডিজিজে ভুগছেন তাদের অনেকেরই ডিম্বাশয়ে ডিম্বানু উৎপাদনে সমস্যা হয়

যেসকল মেয়েরা পিসিওস ডিজিজে ভুগছেন তাদের অনেকেরই ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদনে সমস্যা হয়। ফলে ডিম্বাশয়ের বাইরে ছোট ছোট সিস্ট দেখা দিতে শুরু করে। এটা এই রোগের একটি প্রভাব মাত্র। তারমানে এই নয় যে সিস্ট মানেই পিসিওএস। যাদের ডিম্বাশয়ে আল্ট্রাসাউন্ড করিয়ে সিস্ট দেখা যায়না, তাদের যে পিসিওএস হয়নি তা বলা যায়না। অন্যান্য অনেক কারণেই সিস্ট হতে পারে। আগে পিসিওএস এর অন্যান্য লক্ষণ খুঁটিয়ে দেখতে হবে। 

পিসিওএস মানে মা হওয়া যাবেনা

পিসিওস হলে ডিম্বাণু উৎপাদন ব্যাহত হয়৷ এটা এই রোগের মূল সমস্যা। কিন্তু এই রোগ হওয়ার পরেও অনেকে মা হয়েছেন। তাছাড়া অনেক ফার্টিলিটি চিকিৎসার মাধ্যমেও মা হওয়া যায়। তাই ভেঙে পড়ার কারণ নেই। 

এই রোগে স্থূলতা বাড়ে

এই রোগের ফলে ইনসুলিন রেজিসটেন্স অনেক বেড়ে যাওয়ায় শরীরের ওজন কমানো খুব কঠিন হয়ে ওঠে

এটা একদম ভুল ধারণা। হ্যাঁ এই রোগের ফলে ইনসুলিন রেজিসটেন্স অনেক বেড়ে যাওয়ায় শরীরের ওজন কমানো খুব কঠিন হয়ে ওঠে। এই রোগে ওজন বাড়লেও অনেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। 

শরীরে অবাঞ্চিত লোমের উৎপত্তি

এই রোগ হলে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের ক্ষরণ হয়। ফলে মেয়েদের শরীরের অবাঞ্চিত জায়গায় লোম হতে পারে। তবে সবারই হয় তা কিন্তু না। 

পিসিওএসের অনেক উপসর্গ। তাই এ নিয়ে ভুল ধারণাও অনেক। সব ভুল ধারণাকে পাত্তা দেয়া যাবেনা। আগে নিজে ভালোভাবে পরামর্শকের সাহায্য নিন। তবেই মানসিকভাবে থাকতে পারবেন নিরাপদ।

 

ইত্তেফাক/এআই