ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করবেন।