এ টি এম ওয়ালি আশরাফ
আজ সোমবার মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৬ এর সাবেক সংসদ সদস্য এ টি এম ওয়ালি আশরাফের ২৮তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর তার কবরস্থানে এবং ঢাকায় বাসাবোর মায়াকাননে দোয়া মিলাদ মাহফিল হবে। এ টি এম ওয়ালি আশরাফ একজন রাজনীতিক, অভিজ্ঞ সাংবাদিক ছিলেন এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক জনমত এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার আত্মার শান্তি কামনায় পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাওয়া হয়েছে।
এমএ সালাম
বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, পূরবী জেনারেল ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালামের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯শে নভেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও এমএ সালাম স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ১৯শে নভেম্বর সোমবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া এম এ সালাম প্রতিষ্ঠিত ইস্টার্ন স্ট্র বোর্ড এন্ড পেপার মিলের প্রধান কার্যালয় কাকরাইলে আজ বাদ আসর মিলাদ মাহফিল এবং রুপগঞ্জ থানার দক্ষিণ পাড়ার ইস্টার্ন স্ট্র বোর্ড এন্ড পেপার মিলে বাদ আসর মিলাদ মাহফিল ও চট্টগ্রাম এর মুহুরীপাড়ায় তার কবরের পাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
