রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে এক চিকিত্সককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার মধ্যরাতে ডা. বশির আহমেদ জয়কে তার চেম্বারেই কোপানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪ তলার ৩০৪ নম্বর রুমে প্রবেশ করে ডা. বশিরকে নির্মমভাবে কুপিয়েছে। দ্রুত তাকে হাসপাতালেই চিকিত্সা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন।
