সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই গ্রেফতার নয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪:৫০

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয়, বিষয়টি তাকে বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। এছাড়া এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে। 
 
ইত্তেফাক/কেএইচ