নিউইয়র্কের ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান হলেন শাহজাহান

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫:১৩

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১-এর ফাস্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। 

সভায় সদস্যদের সরাসরি ভোটে আলিন পার্ক চেয়ারপারসন এবং এডি মারু সেকেন্ড ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার সালামাংকা জুনিয়র এবং ব্রঙ্কস বরো কর্মকর্তা প্রড্রি টিলিডোসহ অন্যান্য বোর্ড মেম্বার ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড-১-এর নবনির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় আইনশৃঙ্খলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডগুলোতে গ্রহণ করা হয়। কমিউনিটি বোর্ড সদস্যরা স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলিম্যান ও স্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য এ মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর পর তিনি তা নবায়ন করেন।

শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বোর্ডের কার্যক্রমে তিনি সক্রিয় অবদান রেখে আসছেন। তিনি দীর্ঘদিন থেকে ব্রঙ্কসে বসবাস করছেন এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। 
শাহজাহান শেখের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। 

 

ইত্তেফাক/ইউবি